হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শাহজাদপুরে ট্যাংকলরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের একজন হলেন শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামের আব্দুস ছালামের ছেলে আব্দুল হাই (৩৫)। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তি হলেন মিজান (৫০)। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আসাদুজ্জামান। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করি। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে ট্যাংকলরিটি জব্দ করা সম্ভব হয়নি।’

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫