হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্গানগর ইউনিয়নের মণ্ডলজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীর বাসিন্দাদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে  মণ্ডলজানী এলাকায় রেললাইন দিয়ে ওই ব্যক্তি হাঁটছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক সোলাইমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি বা অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র

শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন