হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাচ্চু মিয়া নামের এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর কবরস্থানের পাশে একটি পুকুর থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাচ্চু মিয়া ওই ইউনিয়নের চেংটিয়া গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে।

এ ঘটনায় দুজনকে আটক করার পাশাপাশি ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে ঢাকা-পাবনা মহাসড়কে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জাহাঙ্গীর ও মংলা। পুলিশ জানিয়েছে, তাঁরা হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, হত্যার শিকার ইজিবাইকচালকের লাশ ময়নাতদন্তের জন্য আজ সকালে মর্গে পাঠানো হয়েছে। তা ছাড়া আটক দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে