হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

যৌতুকের মামলায় সিরাজগঞ্জের বেলকুচিতে মামুন মিয়া নামের এক পুলিশ কনস্টেবলকে এক বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর আদালতের বিচারক কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মামুন মিয়া সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।

আদালতের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল ও পেশকার শহীদুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৩ আগস্ট বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের রহিম শেখের মেয়ে মীম খাতুনের সঙ্গে একই উপজেলার সরাতৈল গ্রামের পুলিশ কনস্টেবল মামুন মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় সাত লাখ টাকা যৌতুক দাবি করা হলে নগদ চার লাখ টাকা, দুই লাখ টাকার গয়নাসহ যৌতুকের ছয় লাখ টাকা পরিশোধ করা হয়।

বাকি এক লাখ টাকা বিয়ের পরে দেওয়ার কথা হয়। কিন্তু এই টাকার জন্য মীম খাতুনকে নির্যাতন করতেন স্বামী ও পরিবারের লোকজন। এ ঘটনায় মীম খাতুন বাদী হয়ে ২০২৪ সালের ১৬ জানুয়ারি স্বামী মামুন মিয়া, শ্বশুর কায়েম উদ্দিন ও শাশুড়ি স্বপ্না খাতুনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত মামুন মিয়াকে এক বছর ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন, সিরাজগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নতুন বছরের আগমনী সুর সিরাজগঞ্জ সরকারি কলেজে

ভোগান্তি থেকে বাঁচতে টি-শার্টে ফুয়েল কার্ড

সলঙ্গায় অবৈধভাবে তেল মজুত করায় ২ জনের কারাদণ্ড

যুবকের মৃত্যুসংবাদ শুনে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু, একসঙ্গে দাফন

ফুয়েল কার্ডে কমেছে ভোগান্তি, তেল পাচ্ছেন চালকেরা

সিরাজগঞ্জে এনসিপির আহ্বায়ক মাহমুদা, সদস্যসচিব আল-মামুন

চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ও ওভারব্রিজে বাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, সমন জারি

চালু না হওয়া টার্মিনালে মাদকসেবীদের আড্ডা