হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দোকান কর্মচারী হত্যা, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর এলাকার দোকান কর্মচারী শামীম শেখ হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি নাহিদ শেখকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ র‍্যাব-১২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সোমবার রাতে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা থেকে নাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়। দণ্ডপ্রাপ্ত নাহিদ শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখ দোকানের বকেয়া টাকা তুলতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যান। পরদিন উপজেলার বরহর দক্ষিণপাড়া থেকে শামিম শেখের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে মামলা করেন। পুলিশ নাহিদ শেখকে গ্রেপ্তার করলে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তী সময়ে তিনি জামিনে বেরিয়ে পলাতক ছিলেন।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে