হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে যুবলীগের সাবেক নেতার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জ জেলা কারাগার। ফাইল ছবি

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সাবেক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম।

মারা যাওয়া ব্যক্তি আমিনুল ইসলাম লিটন (৪৭)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজি শামসুল আলমের ছেলে এবং বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জেল সুপার রফিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ জুলাই মারামারি ও বিস্ফোরক আইনের একটি মামলায় আসামি হিসেবে আমিনুল ইসলাম লিটনকে জেলা কারাগারে আনা হয়। মঙ্গলবার সকালে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে লিটনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মরিচা ধরা মেশিন পাহারায় মাসে ব্যয় প্রায় ৭০ লাখ টাকা

বৃষ্টি নামলেই বাড়ির উঠানে হাঁটুপানি, দুর্ভোগে সিরাজগঞ্জ পৌরবাসী

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা হত্যা: ১৯ বছর পর বাবা-মা ও মেয়েসহ ৫ জনের যাবজ্জীবন

ফেসবুকে একটি পোস্ট, সংগৃহীত অর্থে এতিম জান্নাতির জাঁকজমকপূর্ণ বিয়ে

কানে হেডফোন লাগিয়ে ফুটবল ম্যাচ দেখছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শাহজাদপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

মিসর-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে সিরাজগঞ্জে সংঘর্ষ, আহত ১০