হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শাহজাদপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা সরকার হত্যা মামলার প্রধান আসামি মমতাজ প্রামাণিককে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার সকালে র‍্যাব-১২-এর হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে মমতাজ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মমতাজ প্রামাণিক শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েরমপুর গ্রামের বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট সকালে আসামিরা লাঠি, রড, ফালা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরকারের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিলে আসামি মমতাজ প্রামাণিক হত্যার উদ্দেশ্যে চায়নিজ কুড়াল দিয়ে তারা সরকারের মাথায় কোপ দেয়। তাতে তিনি গুরুতর জখম হন। অন্য আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তারা সরকারকে কুপিয়ে জখম করে। তাতে তারা সরকার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. মিতু খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে মমতাজ প্রামাণিক পলাতক ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে র‍্যাব সদস্যরা গ্রেপ্তার করে।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে