হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল অটো ভ্যানচালকের

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় অটো ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার দুপুরে উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রাম বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মান্নান (৩৫)। তিনি উপজেলা সদরের রতন কাওয়াক গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, অটো ভ্যানটি যাত্রী নিয়ে উল্লাপাড়া বাজার থেকে নবগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটো ভ্যানচালক নিহত হন। এ সময় আহত হন তিনজন। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহাদত হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি থামিয়ে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। 

এ ব্যাপারে উল্লাপাড়ার হাটিকুমরোল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র

শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন