হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্টনের ভেতরে অজ্ঞাত নবজাতক এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া বাজার এলাকার আরিফ রাইচ মিলের পাশে কার্টনের ভেতর থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানায় নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শী বোয়ালিয়া গ্রামের আবদুল লতিফ বলেন, রাতে শিশুটি জন্ম হওয়ার পর কে বা কারা বোয়ালিয়া রুপালি ব্যাংকের পাশে একটু কার্টনে ভর্তি করে সেখানে ফেলে রেখে গেছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখা দরকার।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে অজ্ঞাত ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে শিশুটি জন্ম নেওয়ার পর সেখানে কেউ ফেলে রেখে গেছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার মিটার

চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আত্মগোপনে থাকা সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রককে বদলি

নিখোঁজের পরদিন যমুনায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ