হোম > সারা দেশ > সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

টেকসই কাজিপুর গড়তে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

সিরাজগঞ্জ প্রতিনিধি

কাজিপুর প্রেস ক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজিপুর প্রেস ক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কাজিপুরের টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রেজার প্রতিনিধি ওয়াহিদুজ্জামান মিনু। বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নে বিশ্বাসী। তাঁর বক্তব্য, উচ্চারণ ও শারীরিক ভাষা বুঝতে হবে। পাশাপাশি সমাজের সব মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

সেমিনারে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম বলেন, চীনের হোয়াংহো নদী একসময় দেশটির মানুষের দুঃখের কারণ ছিল। এখন সেটিই সম্পদ ও সম্ভাবনার প্রতীক। পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে যমুনা নদীকে ঘিরেও একদিন সমৃদ্ধ কাজিপুর গড়ে তোলা সম্ভব।

সেমিনারে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার আমির মাওলানা শাহীনুর, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু, সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইন এবং পুস্তক বিক্রেতা সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সিজান আরেফিন ফারুক।

বক্তারা বলেন, গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং সাংবাদিকদের পেশাগত কল্যাণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সংসদ সদস্য সেলিম রেজা, কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু, লেখক ও সাংবাদিক আল মাহমুদ সরকার জুয়েল, সাংবাদিক শুকুর মাহমুদ এবং প্রয়াত সাংবাদিক আবু বকরকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র

শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ