হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

আব্দুল ওয়াহাব। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার রসাইতলা গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাবের ছেলে সাইফুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। ১১ এপ্রিল দুপুরে সাইফুল বাড়িতে না থাকায় তাঁর স্ত্রীকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় প্রতিবেশী এক নারী দেখে ফেললে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ওয়াহাবকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান।

এই ঘটনায় ১৪ এপ্রিল ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে আজ আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মেসির ছবি আর নীল-সাদা রঙে মোড়ানো বাসে ফুটবল উন্মাদনা

শেরপুরে দলবদ্ধ মারধরের ১০ দিন পর পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদ্রাসাছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার

নালিতাবাড়ীতে একই দিনে তিন মাদ্রাসাছাত্র উধাও, ১২ দিনে নিখোঁজ ৫

শেরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল সন্ধ্যায়

শেরপুরের গারো পাহাড়ে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত

শেরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বাড়ির মালিকের ছেলেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার