হোম > সারা দেশ > শরীয়তপুর

ভেদরগঞ্জে সরকারি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়াগাঁও ইউনিয়নের ছয়াগাঁও গ্রামে সরকারি খালে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সরকারি আদেশ অমান্য করে সরকারি খালে দেয়াল নির্মাণ করছিলেন ওই এলাকার আব্দুল লতিফ সরদার নামের এক ব্যক্তি। আজ বুধবার ওই দেয়াল ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১৫০ কেজি রড জব্দ করা হয়।

ছয়াগাঁও ইউনিয়নের তহসিলদার হারুন অর রশিদ বলেন, আব্দুল লতিফ সরদার অবৈধভাবে খালের জমি দখল করে দেয়াল নির্মাণ করছিলেন। তাঁকে বাধা দেওয়া হলেও  দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খালটি দখলমুক্ত করে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি যোগদানের ৭ মাসে প্রায় প্রায় ৬ কোটি টাকা বাজার মূল্যের সরকারি সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আজকে ছয়াগাঁও গ্রামের খালে দেয়াল নির্মাণের খবর পেয়ে অভিযান পরিচালনা করেছি। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নাটোরে নিহত শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

একসঙ্গে ব্যবসার কাজে বেরিয়েছিলেন শরীয়তপুরের ৫ জন, এলাকায় শোকের ছায়া

ফোনে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ, পলাতক মালিক-ম্যানেজার

এমপির নেতৃত্বে ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আটক ৪১

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম

পল্লিচিকিৎসকের একাধিক ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত, পাঠানো হলো ঢাকায়

সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ