হোম > সারা দেশ > শরীয়তপুর

ঘাড় থেকে মাথা সরিয়ে দেব—বিএনপি নেতাকে স্বেচ্ছাসেবক দল নেতা

শরীয়তপুর প্রতিনিধি

আমিনুর রহমান আমান মাদবর। ছবি: সংগৃহীত

প্রস্তাবিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে শরীয়তপুরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরোধ ক্রমেই জোরালো হচ্ছে। এরই মধ্যে এক বিএনপি নেতার উদ্দেশে ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবরের বিরুদ্ধে। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপির একটি অংশ চাইছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত স্থান জেলা সদরেই থাকুক। অন্যদিকে ক্যাম্পাস নিয়ে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সিদ্ধান্তই চূড়ান্ত—বলছে আরেকটি অংশ। এ নিয়ে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি অবস্থান ও কর্মসূচি পালন করছে।

জেলা সদরে ক্যাম্পাস স্থাপনের দাবিতে গত ২৮ অক্টোবর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে জেলা শহরে বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিল থেকে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে কটূক্তি করা হয়েছে—এমন অভিযোগ তুলে তাঁর পক্ষ নিয়ে গত রোববার জেলা শহরে বিক্ষোভ করেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা।

বিক্ষোভ শেষে গণমাধ্যমের সামনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আমান মাদবরকে বলতে শোনা যায়, ‘আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র হলে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করলে সে যে-ই হোক, যত বড় শক্তিশালী হোক, তার ঘাড় থেকে মাথা সরিয়ে দেব এবং তাকে এই শরীয়তপুর থেকে অবাঞ্ছিত করব।’ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের উদ্দেশে তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বেড়েছে।

তবে আমিনুর রহমান আমান মাদবর এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি এ ধরনের বক্তব্য দিইনি, আপনারা ভালো করে শোনেন।’

এ বিষয়ে মাহবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, ‘আমাকে উদ্দেশ্য করে ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার বক্তব্য আমি শুনেছি। এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের সময় অনুমোদন পাওয়া প্রস্তাবিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থান জেলা সদরে নির্ধারণ করা হয়েছিল। তবে গত ১৬ অক্টোবর জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে তাঁর নিজ এলাকা পূর্ব ডামুড্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের ঘোষণা দেন।

সালিসে দাম্পত্য কলহ মেটানোর পর গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

হুইপের ঘোষণায় ক্ষোভ: মহাসড়ক অবরোধে যান চলাচল ব্যাহত

হুইপের ঘোষণায় ক্ষোভ, ক্যাম্পাসের স্থান পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জাজিরায় এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ৭

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণস্থল পরিবর্তনের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধের হুঁশিয়ারি

হুইপের ঘোষণায় ক্ষোভ, পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নাটোরে নিহত শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

একসঙ্গে ব্যবসার কাজে বেরিয়েছিলেন শরীয়তপুরের ৫ জন, এলাকায় শোকের ছায়া