হোম > সারা দেশ > সাতক্ষীরা

৯৯৯-এ কল পেয়ে ৭ হাজার লিটার পেট্রলসহ লরি জব্দ, আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলায় পেট্রলভর্তি লরিসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা সদর উপজেলায় ৭ হাজার লিটার পেট্রলসহ একটি লরি জব্দ করেছে পুলিশ। এ সময় লরির চালকসহ চারজনকে আটক করা হয়। জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ কল পেয়ে গতকাল রোববার রাতে গাভা এলাকা থেকে পেট্রলভর্তি লরিটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন লরির চালক খুলনার খালিশপুর এলাকার ইসমাইল শেখের ছেলে রিপন শেখ, সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা বাজারের ভাই ভাই স্টোরের মালিক শফিকুল ইসলাম, কুলিয়া বাজারের আলেয়া অয়েল সাপ্লাইয়ের মালিক ইউনুস আলী ও আশাশুনি ‍উপজেলার বদরতলা বাজারের সাদিয়া এন্টারপ্রাইজের মালিক ইউসুফ আলী।

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু সালেক জানান, গতকাল রাতে সদর উপজেলার গাভা বাজার এলাকায় পেট্রলবাহী একটি লরি দেখে স্থানীয় লোকজন ৯৯৯-এ কল দেন। পরে সদর থানার পুলিশ এসে চালকসহ লরিটিকে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, গতকাল বিকেলে খুলনা থেকে ৭ হাজার লিটার পেট্রল নিয়ে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী একটি লরি সাতক্ষীরার দেবহাটার একটি তেলের পাম্পে সরবরাহের জন্য রওনা হয়। তবে রাতে গাভা এলাকায় স্থানীয় লোকজন লরিটি থামিয়ে থানায় খবর দেন। পুলিশ লরিটিকে জব্দ ও এর চালককে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, লরিটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। পরে চালকের মাধ্যমে সংশ্লিষ্ট তেল ব্যবসায়ী তিন ব্যক্তিকে থানায় ডেকে আনা হয়। একপর্যায়ে কাগজপত্র যাচাই করার জন্য সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বদরুজোহার কাছে পাঠানো হয়। কিন্তু কাগজপত্র সঠিক না থাকার কারণে তাঁদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

১৫ দিনেই উঠে যাচ্ছে ১০ লাখ টাকার রাস্তার টাইলস

সাতক্ষীরায় জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ, আধা ঘণ্টা যান চলাচল বন্ধ

সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির ‘ফুয়েল কার্ড’, ২ ঘণ্টার মাথায় সাময়িক শিথিলতা

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু

ঢাকা মেডিকেলের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঈদকে ঘিরে প্রস্তুত সাতক্ষীরার পর্যটনকেন্দ্রগুলো

নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

জনবলসংকটে অচল আট কোটি টাকার মৎস্য ল্যাব

ছাত্রী সংস্থার নেত্রীকে ডিসির পদ থেকে না সরালে বিএনপির ক্ষতি হবে: হাবিবুল

সাতক্ষীরায় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে স্ত্রীর মামলা