হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় ১২ দিনে নষ্ট করা হলো রাসায়নিক মেশানো ১৫ মেট্রিক টন আম 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় ১২ দিনে প্রায় ১৫ হাজার ২৪০ কেজি অপরিপক্ব কেমিক্যাল মেশানো আম জব্দ করেছে প্রশাসন। গত ২৯ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত অভিযান চালিয়ে এ সব আম জব্দ করা হয়। পরে তা বিভিন্ন স্থানে ট্রাকের চাকায় পিষে নষ্ট করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ট্রাক, পিকাআপসহ বিভিন্ন পরিবহন থেকে বিপুল পরিমাণ আম জব্দ করা হয়। পরে উক্ত আম জনসমক্ষে নষ্ট করা হয়। 

তিনি জানান, জেলা প্রশাসন কর্তৃক প্রতিবছরের মতো এ বছরও আমের জন্য ক্যালেন্ডার করা হয়েছে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা সাতক্ষীরার আমের সুনাম নষ্ট করতে অপরিপক্ব আমে কেমিক্যাল মিশিয়ে তা কৃত্রিমভাবে পাকানোর পর বাজারে বিক্রি করছে। আর তাই অভিযানে অপরিপক্ব ও কেমিক্যাল মেশানো আম জব্দ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের আগে আম সংগ্রহ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকতে সবাইকে সচেতন করা হচ্ছে। আমের সুনাম যেন নষ্ট না হয়, সে ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

অভিযানে জব্দ আম বিনষ্ট করর সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শওকত ওসমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার প্রমুখ।

এদিকে, জেলা প্রশাসন ও জেলা কৃষি দপ্তরের সিদ্ধান্ত অনুসারে আমের ক্যালেন্ডার করা হয়েছে। এতে ৯ মে থেকে গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। এ ছাড়া ১১ মে শনিবার থেকে গোবিন্দভোগ, ২২ মে থেকে হিমসাগর, ২৯ মে থেকে ল্যাংড়া ও ১০ জুন থেকে আম্রপালি আম পাড়া যাবে।

সাতক্ষীরায় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে স্ত্রীর মামলা

সাতক্ষীরায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

তালায় বিএনপির কার্যালয়ে আগুন

সাতক্ষীরায় ভূমিকম্প: ‘মনে হচ্ছিল—একবার ডান দিকে, আবার বাম দিকে ঢলে পড়ছি’

সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে চালক নিহত, আহত ৩

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সাতক্ষীরায় মারধরের শিকার দুই সাংবাদিককে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

সাতক্ষীরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৪

সাতক্ষীরা-৪ আসনেই দাঁড়িপাল্লা এগিয়ে