হোম > সারা দেশ > সাতক্ষীরা

কালীগঞ্জে যুগলকে আপত্তিকর অবস্থায় পেয়ে মারধর করে পুলিশে সোপর্দ

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে এক যুগলকে আপত্তিকর অবস্থায় পাওয়ায় মারধর করে পুলিশে দিয়েছে জনতা। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় শরিফুল ইসলাম, আদর আলী, জীবন বিশ্বাসসহ আরও অনেকে জানান, গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। আজ রাত সাড়ে ১০টার দিকে আজিজুল সুমাইয়ার ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাঁদের ঘরে আটকে ফেলেন। পরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাঁদের পুলিশে হস্তান্তর করা হয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাঁদের জেলহাজতে পাঠানো হবে।

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার