হোম > সারা দেশ > সাতক্ষীরা

৫ মে থেকে নামবে সাতক্ষীরার আম, ক্যালেন্ডার ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি

ফাইল ছবি

সাতক্ষীরায় আগামী ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত আম পাড়ার তারিখ নির্ধারণ করে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আমচাষি সমিতির নেতা লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাড়া হবে; ১৫ মে হিমসাগর ও খিরসা, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম পাড়া হবে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আম্রপালি আম পাড়ার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। তবে এই সময়ের মধ্যে আমের পরিপক্বতা আসবে। তিনি অপরিপক্ব আম পাড়া ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি থাকবে বলে হুঁশিয়ারি দেন।

সাতক্ষীরায় ছেলের বাইকে পেট্রল নিতে ফিলিং স্টেশনের লাইনে মা

সুন্দরবনে টহল চলাকালে জলদস্যু সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত

জমি দখলের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার, আইনি ব্যবস্থার সুপারিশ

সুন্দরবনে মধু সংগ্রহের অভিযোগ, ৭ মৌয়াল আটক

মুক্তিপণ দিয়ে জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেন শ্যামনগরের ৬ জেলে

চলাচলের অযোগ্য সাতক্ষীরা সীমান্তবর্তী শাখরা-কোমরপুর ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি

ঢাকায় পাচারের পথে খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ যুবক আটক

৯৯৯-এ কল পেয়ে ৭ হাজার লিটার পেট্রলসহ লরি জব্দ, আটক ৪

১৫ দিনেই উঠে যাচ্ছে ১০ লাখ টাকার রাস্তার টাইলস