হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় স্কুলে যাওয়ার পথে ট্রলিচাপায় শিশু নিহত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সাতক্ষীরার দেবহাটায় ট্রলিচাপায় মারিয়া আফরিন মিম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মিম দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হজরত আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মিম তার বান্ধবীদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় ইট বহন করা দ্রুতগতির একটি ট্রলি স্কুলের সামনে মিমকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয়রা ট্রলিচালক মুন্নাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

টিআরএম বিলের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে তালায় মানববন্ধন

মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক

ভিডিও বিতর্কে শ্যামনগরে বিক্ষোভ, এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবি

শিশুর লাশ উদ্ধার, পরে নারীকে পিটিয়ে হত্যা

খেলা দেখে বাড়ি ফিরে হার্ট অ্যাটাকে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

রাতে খেলা দেখতে বেরিয়ে সকালে ঘেরে মিলল যুবকের মরদেহ

৩০২ নদী-খাল দখলকারী চিহ্নিত, অভিযানে সাতক্ষীরা জেলা প্রশাসন

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা

থানার পুরোনো ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত

নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার