হোম > সারা দেশ > সাতক্ষীরা

তালায় বিএনপির কার্যালয়ে আগুন

তালা (সাতক্ষীরা)  প্রতিনিধি

আগুনে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাইসমিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার জানান, রাতের আঁধারে কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এতে অফিসে থাকা আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন, আগুনে কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা

থানার পুরোনো ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত

নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বর্ষায় বেচাকেনায় জমজমাট পাটকেলঘাটার নৌকাপল্লি

সাতক্ষীরায় অন্ধ ঘোড়ার পরিচর্যাকারী কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় নিজ ঘেরের বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাসচাপায় তালায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

মাকে পিটিয়ে দাঁত ভেঙে ফেলার অভিযোগ শিক্ষক ছেলের বিরুদ্ধে, থানায় মামলা

সাতক্ষীরার বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

সংবাদ প্রকাশের পর তালায় কাবিটা প্রকল্পের রাস্তার কাজ শুরু