হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত

সাতক্ষীরা প্রতিনিধি

আহত জেলে আতিয়ার রহমান। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবনের খালে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামের এক জেলে আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লিখালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

আতিয়ার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে।

গুলিবিদ্ধ আতিয়ারকে লোকালয়ে নিয়ে আসা জেলে আব্দুর রহমান জানান, তাঁরা সকালে সুন্দরবনের মুল্লিখাল এলাকায় কাঁকড়া ধরতে যান। পথে তাঁদের নৌকা থামানোর নির্দেশ দেয় বনদস্যুরা। তাঁরা নৌকা না থামানোয় বনদস্যুদের একটি দল তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন।

আব্দুর রহিম আরও জানান, তাঁরা সহযোগী জেলেরা দ্রুত আতিয়ারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাছাকাছি নিরাপদ স্থানে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘আনুমানিক দুপুর ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমানকে আমাদের অফিসে নিয়ে আসলে তাৎক্ষণিক আমরা আহত জেলেকে চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, আহত জেলের খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাকির হোসেন বলেন, গুলি আতিয়ার রহমানের কোমরে লেগেছে। তাঁর শরীর থেকে গুলি বের করা প্রয়োজন। তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

থানার পুরোনো ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত

নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বর্ষায় বেচাকেনায় জমজমাট পাটকেলঘাটার নৌকাপল্লি

সাতক্ষীরায় অন্ধ ঘোড়ার পরিচর্যাকারী কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় নিজ ঘেরের বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাসচাপায় তালায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

মাকে পিটিয়ে দাঁত ভেঙে ফেলার অভিযোগ শিক্ষক ছেলের বিরুদ্ধে, থানায় মামলা

সাতক্ষীরার বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

সংবাদ প্রকাশের পর তালায় কাবিটা প্রকল্পের রাস্তার কাজ শুরু

তালায় কাজ না করে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ