হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কলারোয়ার পাঁচরকি ও সদরের বিহারীনগরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতে তাঁদের মৃত্যু হয়।

মৃত দুজন হলেন কলারোয়ার পাঁচরকি গ্রামের কামরুল ইসলাম (৩৬) ও সদর উপজেলার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্লা (৩৪)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বাড়ির পাশের বিল থেকে বোরো ধান ওঠাচ্ছিলেন কামরুল ইসলাম। এ সময় বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রাঘাতে কামরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, আগরদাড়ি এলাকার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্লা মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। উঠানে আসামাত্র বজ্রাঘাতে আব্দুল্লাহ গুরুতর আহত হন। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা