হোম > সারা দেশ > সাতক্ষীরা

বাবা ঘুমিয়ে আর মা কাজে ব্যস্ত, শিশুর লাশ মিলল ডোবায়

সাতক্ষীরা প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামে ডোবার পানিতে পড়ে রোহান নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

রোহান শাহাপুর গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।

পরিবারের বরাতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শিশুটির বাবা মিজানুর রহমান গাজী ঘুমিয়ে ছিলেন আর মা ছিলেন গোয়ালঘরে কাজে ব্যস্ত। এই ফাঁকে শিশুটি খেলতে খেলতে টিউবওয়েলের পাশে থাকা নোংরা ডোবায় পড়ে যায়। কাজ শেষে সন্তানকে খুঁজতে গিয়ে মা ডোবার মধ্যে শিশুটিকে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

টিআরএম বিলের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে তালায় মানববন্ধন

মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক

ভিডিও বিতর্কে শ্যামনগরে বিক্ষোভ, এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবি

শিশুর লাশ উদ্ধার, পরে নারীকে পিটিয়ে হত্যা

খেলা দেখে বাড়ি ফিরে হার্ট অ্যাটাকে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

রাতে খেলা দেখতে বেরিয়ে সকালে ঘেরে মিলল যুবকের মরদেহ

৩০২ নদী-খাল দখলকারী চিহ্নিত, অভিযানে সাতক্ষীরা জেলা প্রশাসন

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা

থানার পুরোনো ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত

নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার