হোম > সারা দেশ > সাতক্ষীরা

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: বিএনপি নেতা হাবিবসহ ৪৬ নেতা-কর্মীর জামিন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতা-কর্মী। আজ মঙ্গলবার হাইকোর্টের ১১ নম্বর বেঞ্চ তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। 

হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা আক্তার বকুল জামিনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০২ সালে কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় আদালত সাবেক এমপি হাবিবসহ বিএনপির ৫০ জন নেতা-কর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেন। 

এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা দেওয়া হয়। নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে কারাবন্দী বিএনপি নেতা-কর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। আদালত হাবিবসহ কারাবন্দী ৪৬ জনের জামিন মঞ্জুর করেছেন।’ 

তিনি আরও বলেন, ‘এর ফলে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ অন্য আসামিদের কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা রইল না।’ 

এদিকে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন পাওয়ার খবরে সাতক্ষীরার তালায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় উল্লাস প্রকাশ করেন যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার