হোম > সারা দেশ > রংপুর

উপদেষ্টা আসিফের আগমন উপলক্ষে কাউনিয়ায় অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় যাবেন। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে তিনি কাউনিয়ায় আসবেন।

হেলিকপ্টার অবতরণের জন্য আজ সোমবার কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড।

জানা গেছে, সফরসূচি অনুযায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে উপজেলায় উপস্থিত হয়ে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন। এরপর বিকেল ৪টায় কাউনিয়া থেকে ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হবেন।

এর আগে উপদেষ্টা সকাল ১০টায় পীরগাছা উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।

উপদেষ্টার সফরের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিদুল হক বলেন, উপদেষ্টা দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে ওই দিন ঢাকায় ফিরে যাবেন। বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণের জন্য অস্থায়ী হেলিপ্যাডসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

রংপুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, তিনজনই পোশাকশ্রমিক

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

ভোটকেন্দ্র পরিবর্তন নিয়ে আপত্তি, তদন্তে নির্বাচন কর্মকর্তারা

রংপুরে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বাড়িঘরে ভাঙচুর, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ২

রংপুরে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে তিন বাড়িতে ভাঙচুর, শতাধিক পুলিশ মোতায়েন

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় মামলা

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

সাত দিন না যেতেই আবার বেহাল সড়ক

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩