হোম > সারা দেশ > দিনাজপুর

বিরলে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার ধামইড় ইউনিয়নের ধুকুরঝাড়ী-কাহারোল সড়কের মাটিয়ান রেল ক্রসিংয়ের পশ্চিম পাশের কেশবপুর রেল ব্রিজ এলাকার ধান খেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ছাড়া এ বিষয়ে রেলওয়ে থানায় সংবাদ দেওয়া হয়।

ওসি আরও বলেন, মৃত ওই ব্যক্তির শরীর রক্তাক্ত জখম ও হাত-পা ভাঙা। ট্রেন থেকে পড়ে বা ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ