হোম > সারা দেশ > রংপুর

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

গাইবান্ধা, প্রতিনিধি

এ টি এম রাশেদুজ্জামান রোকন। ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ টি এম রাশেদুজ্জামান রোকনকে (৫৫) আটক করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার রাশেদুজ্জামান রোকন উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির হাট এলাকার বাসিন্দা। তিনি ১৬ বছর ধরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পুলিশের হাতে আটক এ টি এম রাশেদুজ্জামান রোকন। ছবি: সংগৃহীত

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ডেভিল হান্টের অংশ হিসেবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রোকনকে আটক করা হয়েছে। তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছেন এমন তথ্য আমাদের কাছে আছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল (আজ) আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হবে।’

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ