হোম > সারা দেশ > দিনাজপুর

ভিজিএফের চাল নিতে গিয়ে ইউপি চত্বরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

কিছু দিন পর পবিত্র ঈদুল ফিতর। এ জন্য মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ) আওতায় সরকার দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করছে। অন্যদের মতো সেই চাল নিতে গিয়েছিলেন বৃদ্ধ এছাদ্দিন আলী (৮০)। কিন্তু চাল নিয়ে তাঁর আর বাড়ি ফেরা হয়নি। ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক জানালেন, এছাদ্দিন আলী আগেই মারা গেছেন।

আজ রোববার ‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। এছাদ্দিন আলী ওই ইউনিয়নের ঘোড়াবান্দ সাহাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পাল্টাপুর ইউপি সদস্য নয়ন জানান, দুপুর থেকে ঈদের বিশেষ ভিজিএফ কার্ডের চাল দেওয়া শুরু হয়। বৃদ্ধ এছাদ্দিন আলী চাল সংগ্রহ করতে এসে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উপস্থিত লোকজন ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

‎বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউপি) মো. তানভীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমি খবর পেয়ে এছাদ্দিন আলীর বাড়িতে গিয়েছিলাম। মানবিক বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ