হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আলেমা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার হরিপুর ইউনিয়নের জীবনপুর গ্রামে স্বামী শাহ জামালের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু দিন ধরে আলেমা বেগম পারিবারিক কারণে মানসিক চাপে ছিলেন। বাবার বাড়িতে যেতে চেয়েও স্বামীর অনুমতি না পাওয়ায় আজ সকাল ১০টার দিকে অভিমান করে তিনি নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রিয়াজুল ইসলাম ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর আগে আলেমার বিয়ে হয়। দাম্পত্যজীবনে কিছুটা টানাপোড়েন থাকলেও বিষয়টি কখনো বড় আকার ধারণ করেনি।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ