হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় আলিফ হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়। আজ শনিবার সকাল ১১টার দিকে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের সিডির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার। নিহত আলিফ যাত্রাপুরের খানপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, আলিফ তার বাড়ি সংলগ্ন একটি দোকানে চিপস কিনতে যায়। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় যাত্রাপুর থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। 

চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বলেন, বেপরোয়া গতির বালুবোঝাই ট্রাক্টরের চাপায় শিশুটি মারা যায়। ট্রাক্টরের মালিকপক্ষ শিশুটির পরিবারের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছে বলে জানতে পেরেছি। ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ