হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুরে টাস্কফোর্সের অভিযানে মদ তৈরির ট্যাবলেট উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

উদ্ধার হওয়া মদ তৈরির ট্যাবলেট। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরামপুর উপজেলার আদিবাসীপাড়া এলাকায় টাস্কফোর্স ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সহযোগিতায় অভিযান চালিয়ে দেশীয় মদ তৈরির ১ লাখ ৫ হাজার ট্যাবলেট ও ৪০ কেজি ভাং উদ্ধার করেছে।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

এর আগে বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার মো. মুর্তজা শাহীনসহ বিজিবির একটি টহলদল ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে আদিবাসীপাড়া এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় মদ তৈরির ১ লাখ ৫ হাজার ট্যাবলেট ও ৪০ কেজি ভাং উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৮২ হাজার ২০০ টাকা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উদ্ধার করা মালামাল ধ্বংস করা হয়।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ