হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জ জাতীয় উদ্যানে আগুন, পুড়েছে বেতের ঝাড়সহ ৪টি শালগাছ 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিভিয়েছে উপজেলা ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে চারটি শালসহ বেশ কিছু বেতগাছ। কর্তৃপক্ষ বলছে, তীব্র দাবদাহ বা মাদকসেবীদের ফেলা আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উদ্যানের উপজেলা সামাজিক বন বিভাগের বড় জালালপুর মৌজার মুড়াপাড়া এলাকার সৃজিত বেত ও শাল বাগানে এ অগ্নিকাণ্ড ঘটে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় উদ্যানে আগুন লাগার সংবাদ পেয়ে দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। চার গাড়ি পানি ছিটিয়ে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।’

তিনি আরও বলেন, ‘আগুনে বনের ৪টি শাল গাছ ও কিছু বেতগাছ পুড়ে যায়। এতে বন বিভাগের প্রায় ১ লাখ টাকা সম্পদ ক্ষতি হয়েছে।’

চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার আগুনের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘বন বিভাগের ঘন শালবনের বেশ কিছু এলাকায় মাদক ও বখাটেদের ওঠাবসা। তাদের ফেলে দেওয়া সিগারেটের আগুনে এ দুর্ঘটনা লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়াও চলমান দাবদাহে বনে পড়ে থাকা শুকনো শাল পাতায় অনায়াসে আগুন ধরার ঘটনা ঘটতে পারে।’

তবে আগুনে পোড়া শালগাছগুলির তেমন কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।

উল্লেখ্য, গেল বছরের ২৫ এপ্রিল জাতীয় উদ্যানের শালবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আগুন লেগে প্রায় ৭ একর শালবন ক্ষতিগ্রস্ত হয়।

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: গ্রেপ্তার সাকিন এক দিনের রিমান্ডে

জাতীয় পার্টির গঙ্গাচড়া শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

পীরগঞ্জে গ্রামীণ সড়কে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন

বোনকে শ্বাসরোধে হত্যা, ‘আত্মহত্যার’ নাটকীয়তা শেষে ৪ মাস পর গ্রেপ্তার ভাই-ভাবি

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নিয়ে বাগ্‌বিতণ্ডা, অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা

সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ কিমি যানজট