হোম > সারা দেশ > দিনাজপুর

বিরলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার রবিপুর মোড়ে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুটি রবিপুর গ্রামের একরামুল হকের মেয়ে সাদিয়া (৮)। আহত আরেক শিশু একই গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তানিয়া (৮)। 

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশু দুটি। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের পুকুরে দেখতে পায়। পুকুর থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তানিয়াকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। 

বিরল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশা।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ