হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রী নিহত

প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

পীরগঞ্জে বজ্রপাতে শম্পা খাতুন নামে ৭ম শ্রেণির ছাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার অনন্তপুর বুর্জপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সে উপজেলার কলোনি বাজার বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত।

নিহত শম্পা উপজেলার চৈত্রকোল ইউনিয়নের অনন্তপুর বুর্জপাড়া গ্রামের সাজু মিয়ার মেয়ে।

জানা গেছে, আজ সকাল থেকেই পীরগঞ্জে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বেলা আড়াইটার দিকে শম্পা বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাত হলে তার পুরো শরীর ঝলসে যায়। ঘটনার পর পরিবারের লোকজন তাকে বাড়িতে আনার সময় সে মারা যায়। খবরটি উপজেলা প্রশাসন জানার পর শম্পার পরিবারকে সরকারিভাবে ১০ হাজার টাকা দেওয়া হয়।

চৈত্রকোল ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ বলেন, বজ্রপাত সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আমিও শম্পার পরিবারকে সহযোগিতা করব।

উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে পিআইও'র মাধ্যমে সরকারি তহবিল থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ