হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব জহির উদ্দিন মারা গেছেন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. জহির উদ্দিন (৫৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ উল করিম বাবু আজকের পত্রিকাকে বলেন, জহির উদ্দিন শিক্ষা বোর্ডের ডরমিটরিতে থাকতেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ বোধ করলে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ বলেন, কয়েক দিন ধরে জহির উদ্দিন অসুস্থ বোধ করছিলেন। আজ সকালে বুকে ব্যথা অনুভূত হলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রফেসর জহির উদ্দিন দুই কন্যাসন্তানের জনক। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষা বোর্ডে জানাজা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ