হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় বাড়ির পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের গুলাল গ্রামে ওই যুবকের বাড়ির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ফারুক হোসেন ওই গ্রামের নজির হোসেনের ছেলে। তবে এলাকাবাসীর ধারণা, তাঁকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

মৃতের স্ত্রী শান্তনা বেগম বলেন, গত শুক্রবার রাতে ফারুক হোসেন বাড়িতে খরচের টাকা রেখে বাজারে যাওয়ার কথা বলে চলে যান। রাতে আর ফিরে আসেননি। শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা তাঁর বাড়ির পাশে একটি বাগানে মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পীরগাছা থানার পুলিশ মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফারুক হোসেন দিনমজুরের কাজ করতেন।

নিহতের বাবা নজির হোসেন বলেন, ‘কী থেকে কী হলো, আমরা বুঝতে পারছি না। তার সঙ্গে কারও ঝামেলা হয়েছে কি না, জানি না।’

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর কোনো আলামত পাওয়া গেলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি