হোম > সারা দেশ > রংপুর

হিলি কাস্টমসে দেড় টন মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

হিলি (দিনাজপুর) প্রতিনিধি 

আজ দুপুরে হাকিমপুর পৌরসভার গোহারা শ্মশানসংলগ্ন স্থানে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।

বুধবার দুপুরে হাকিমপুর পৌরসভার গোহারা শ্মশানসংলগ্ন পূর্বনির্ধারিত স্থানে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে এসব পণ্য ধ্বংস করা হয়।

হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ধ্বংস করা পণ্যের পরিমাণ প্রায় দেড় টন। এসব পণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

পণ্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমান, হিলি কাস্টমস শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন, হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, সার্কেল সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হুমায়ুন কবির, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এবং দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।