হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

হরিপুরে ডোবার পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার মেদনী সাগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল সুমি আক্তার (৭) ও জান্নাত (৫)। তাঁরা মেদনী সাগর গ্রামের শাহ আলমের দুই শিশু কন্যা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঈদের দিনদুপুরে ওই দুই শিশু খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে বাড়ির অদূরে একটি ডোবায় দুই বোনের মরদেহ ভাসতে দেখতে পায় এলাকাবাসী ও স্বজনরা। স্বজনরা ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আওরঙ্গজেব ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ