হোম > অপরাধ > রংপুর

ঠাকুরগাঁওয়ে বাবাকে হত্যার অভিযোগে কারাগারে ছেলে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও পৌর শহরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে নিজের বিচার চাইতে থানায় হাজির ছেলে মো. গোলাম আজম (৩০)। আজ সোমবার অভিযুক্ত আজমকে হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। 

এর আগে গতকাল রোববার রাত ২টার দিকে পৌর শহরের শান্তিনগর একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলে হক (৬০) শান্তিনগর এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

নিহত ফজলে হকের ভাতিজা সামসুজ্জামান বলেন, আজম রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (রুয়েট) থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি  মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় চাকরি ছেড়ে বাসায় চলে আসেন। পরিবারসহ স্থানীয়দের দাবি আজম দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

ওসি কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্য রাতে আজম থানায় এসে নিজেকে সোপর্দ করে বলেন, ‘বাবাকে খুন করছি। এই হত্যার জন্য নিজের বিচার চাই।’ আজমের দেওয়া তথ্য মতে পুলিশ ওই বাসা থেকে ফজলে হকের মরদেহ করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ছেলে তাঁর বাবাকে ধারালো চাকু দিয়ে হত্যা করেছে। 

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ

গাইবান্ধায় বাম দলের সব প্রার্থীসহ জামানত হারালেন ২৮ জন

রংপুর বিভাগের ৩৩ আসনের ১৭টি জামায়াতের, বিএনপির কতটি

জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে, আ.লীগ নেই হয়ে গেছে: আখতার হোসেন

রংপুরে ছয় আসনেই জামায়াত জোটের একচ্ছত্র জয়