হোম > সারা দেশ > রংপুর

ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের উলিপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজুর রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে পৌরসভার হায়াৎ খাঁ কারবালারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রমনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী রমনা মেইল ট্রেনটি উলিপুর রেলস্টেশন অতিক্রম করে কারবালারপাড় এলাকায় পৌঁছালে মজনু ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে প্রায় ৫০ গজ দূরে পড়ে ছিল।

নিহত মোস্তাফিজুর রহমান মজনু উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই মাসুদ রানা।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সকালে থেকেই মজনুকে রেললাইনের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু বিষয়টি রেলওয়ে পুলিশের (জিআরপি) আওতাধীন, তাই তাদের খবর দেওয়া হয়েছে। জিআরপি ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রংপুরে প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর হরতালের ডাক

রংপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ মেরিল সুমন গ্রেপ্তার

মিঠাপুকুরে সড়কে পড়েছিল কিশোরের মরদেহ

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ