হোম > সারা দেশ > রংপুর

ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে নিহত ১, আহত ২০

রংপুর প্রতিনিধি

ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল বাস। ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে ডিভাইডারে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজারে ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বাসটির যাত্রী সুমন মিয়া জানান, তিনি ডোমার থেকে রংপুর নগরের ধাপ এলাকায় যাওয়ার জন্য বাসটিতে উঠেছিলেন। তারাগঞ্জ পার হওয়ার পর বাসটির গতি বেড়ে যায়। ইকরচালী বাজারে প্রবেশের সময় ডিভাইডারে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে অনেক যাত্রী আহত হন। আল্লাহর রহমতে প্রাণে বেঁচে যান তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ইউএনও বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আসি। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ চলছিল। বিস্তারিত পরে জানানো হবে।

বাঁশপাতার চা তৈরির উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রথম বেরোবির দুই শিক্ষার্থী, পাচ্ছেন লাখ টাকা

এসি ল্যান্ডের নির্দেশ উপেক্ষা করে সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগ

এক বছরে শ্যামাসুন্দরী খালের কাজ ১৮ শতাংশ, জুনের মধ্যে অবশিষ্ট কাজ শেষের তাগিদ

কাউনিয়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড

রংপুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, তিনজনই পোশাকশ্রমিক

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

ভোটকেন্দ্র পরিবর্তন নিয়ে আপত্তি, তদন্তে নির্বাচন কর্মকর্তারা

রংপুরে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বাড়িঘরে ভাঙচুর, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ২

রংপুরে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে তিন বাড়িতে ভাঙচুর, শতাধিক পুলিশ মোতায়েন

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় মামলা