হোম > সারা দেশ > দিনাজপুর

বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিভিন্ন বয়সী ৫ জন আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় দুজন পুরুষ, একজন নারী ও দুই শিশুকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার ভান্ডারা ইউনিয়নের মৌচুষা গ্রামের দীপপাড়া থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা দিনাজপুরের খানসামা ও রাজশাহীর গোদাগাড়ী এলাকার বাসিন্দা।

জানা গেছে, আটক ব্যক্তিরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। খবর পেয়ে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের আটক করে বিজিবি।

৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দিনাজপুরের বীরগঞ্জ, খানসামা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন বয়সী পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ