হোম > সারা দেশ > দিনাজপুর

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে স্বামী হত্যার দায়ে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর এই রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি।

সাজাপ্রাপ্ত শরিফা বেগম (২৫) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চান্দোয়াপাড়া গ্রামের শাহাজাদ হোসেনের স্ত্রী এবং একই উপজেলার ভোটগাছ গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে। 

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে শাহাজাদ হোসেন টাঙ্গাইলের একটি চালকলে কাজ করতে যান। এ সময় পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী শরিফা বেগম। ২০২১ সালের ১৪ এপ্রিল শাহাজাদ হোসেন বাড়ি ফিরলে শরিফা বেগম তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধ করে হত্যা করেন। 

এই ঘটনায় শাহাজাদ হোসেনের ছোট ভাই মমিনুর রহমান বাদী হয়ে শরিফা বেগমকে একমাত্র আসামি করে পার্বতীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতে মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ