হোম > সারা দেশ > রংপুর

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নিয়ে বাগ্‌বিতণ্ডা, অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার ঘটনায় অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম আসাদুল (৫০)। আজ শুক্রবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় আলমপুর (ষোলঘরিয়া) গ্রামে এই ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম আসাদুল ওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিল পরিশোধের পরও পল্লী বিদ্যুতের লাইনম্যান সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসের লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় জাহাঙ্গীর আলমের। একপর্যায়ে জাহাঙ্গীর আলম অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিল পরিশোধের পরও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সরকারি ছুটির দিনে সংযোগ বিচ্ছিন্নের প্রক্রিয়া নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রবিউল আলম বলেন, বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

বোনকে শ্বাসরোধে হত্যা, ‘আত্মহত্যার’ নাটকীয়তা শেষে ৪ মাস পর গ্রেপ্তার ভাই-ভাবি

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা

সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ কিমি যানজট

ধর্ষণের সময় চিৎকার করায় বুকের ওপর বসে গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন ১৫ একর ফসলি জমি

পীরগঞ্জে ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়