হোম > সারা দেশ > রংপুর

ফিলিং স্টেশনের কর্মীর গলায় ছুরি ধরে ১৬৭ লিটার পেট্রল লুট, থানায় অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  

রংপুরের পীরগঞ্জে ফিলিং স্টেশন থেকে গতকাল শুক্রবার দুপুরে একদল ব্যক্তি পেট্রল লুট করে নিয়ে যান। ছবি: সিসিটিভি ক্যামেরার ভিডিও থেকে সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে একটি ফিলিং স্টেশনের কর্মীকে মারধর ও গলায় ছুরি ধরে ১৬৭ লিটার পেট্রল লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।

উপজেলার মেসার্স উজ্জ্বল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক রুহুল আমিন গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পীরগঞ্জ থানায় এই অভিযোগ করেছেন। ওই দিন দুপুরে টুকুরিয়া ইউনিয়নের খালাশপীর-দিনাজপুর সড়কের দুধিয়াবাড়ী বটপাড়া এলাকায় ফিলিং স্টেশনটিতে পেট্রল লুটের ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে বলা হয়, উজ্জ্বল ফিলিং স্টেশনে শুক্রবার বেলা দেড়টার দিকে জুমার নামাজের সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ ফিলিং স্টেশনে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা স্টেশনে কর্মরত মিটারম্যান ফরহাদ মিয়াকে মারধর এবং গলায় ছুরি ধরে প্রাণনাশের ভয় দেখান। একপর্যায়ে তিনি আত্মরক্ষার্থে ভেতরে আশ্রয় নেন। এরপর হামলাকারীরা পাম্পের সুইচ চালু করে নিজেদের আনা জেরিকেন ও মোটরসাইকেলে প্রায় ১৬৭ লিটার পেট্রল ভরে নিয়ে যান।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা ফিল্মি স্টাইলে সংঘবদ্ধভাবে এসে দ্রুত তেল নিয়ে চলে যান। পুরো ঘটনাটি ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরার ভিডিওতে প্রমাণ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার সময় মিটারম্যান ফরহাদ মিয়া মোবাইল ফোনে বিষয়টি ব্যবস্থাপক রুহুল আমিনকে জানালে তিনি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে থানায় অভিযোগ করেন। এতে পাঁচজনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন হানিফুল ইসলাম (৪২), রাজু মিয়া (৩৫), সোহেল মিয়া (২৮), নাহিদ মিয়া (২১) ও রাসেল মিয়া (২৬)। এ ছাড়া আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘ফিলিং স্টেশনে হামলা ও পেট্রল লুটের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

তিস্তার ভাঙনে বিচ্ছিন্ন গঙ্গাচড়ার নোহালী, তিন দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি

বিদ্যুৎ-সংকটে অতিষ্ঠ, গঙ্গাচড়ায় পল্লী বিদ্যুতের ‘গায়েবানা জানাজা’

রংপুরে নারীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় প্রতিবেশী যুবক আটক

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ-সংকট, বিপাকে রোগীরা

দুর্নীতির অভিযোগে বরখাস্ত অধ্যক্ষকে পুনর্বহালে অসন্তোষ, সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অবচলাবস্থা

দখলে পীরগঞ্জের চতরাহাট, সড়কে বসছে বাজার

ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারণ

সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: এনসিপি এমপি আতিক মুজাহিদ

দারিদ্র্য আর একাকিত্ব জয় করে চ্যাম্পিয়ন সাঁওতাল কিশোরী, খুঁজে পেল মাকেও