হোম > সারা দেশ > রংপুর

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন জি এম কাদের

রংপুর প্রতিনিধি

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আওয়ামী লীগ একটি দল, যারা দলের ভেতরে বাস করছে, তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে; কিন্তু গাড়িটা তো খারাপ নয়।’

আজ শুক্রবার বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় তাঁর বাসভবনে এ মন্তব্য করেন জি এম কাদের।

জি এম কাদের বলেন, ‘যেটা হাসিনা করতে চেয়েছিল, এই হাসিনার ফ্যাসিবাদী আবার দেখছি। সে জোর করে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে। জোর করে আমাদের নিয়ে আসবে। আবার কাউকে জোর করে বাদ দেবে। তারা জোর করে আমাদেরকে বাদ দিয়ে ইলেকশন করবে। একটি বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এতে দেশে স্থিতিশীলতা আসবে না। সামনের দিকে দেশ আরও সংঘাতময় ও দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে।’

জি এম কাদের আরও বলেন, ‘আপনারা পারছেন না, অন্য কাউকে দায়িত্ব দেন। এগুলো থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম বিপদগ্রস্ত হতে পারে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু ঘনিষ্ঠজন এমন কিছু কাজকর্মে উৎসাহিত করছেন, যেগুলো রাজনীতির নামে লুটতরাজ। পুলিশ বাহিনীর মনোবল ভেঙে অকার্যকর করে দেওয়া হয়েছে। এটাও তাদের দায়। যেহেতু ঢালাওভাবে সব পুলিশকে তারা দোসর হিসেবে চিহ্নিত করেছেন। দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের অপব্যবহার করা হচ্ছে। কতগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলো নতুনভাবে সাজানো খুব সহজসাধ্য হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলামসহ নেতা-কর্মীরা।

জমি নিয়ে বিরোধে গৃহবধূকে হত্যা, প্রধান আসামিসহ ৩ জন র‍্যাবের হাতে গ্রেপ্তার

রংপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস: বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির

মাদ্রাসার জমি বন্ধক দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পীরগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

বেরোবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ: কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

নাতিকে দেখতে গিয়ে দাদি নির্যাতনের শিকার, চুল কেটে স্বর্ণালংকার লুটের অভিযোগ

বেরোবিতে আবারও মুখোমুখি ছাত্রশিবির-ছাত্রদল, ১৪৪ ধারা জারির আবেদন

শিবির-ছাত্রদল সংঘর্ষ: বেরোবিতে দর্শনার্থী ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ

সৈয়দপুর-চিলাহাটি: ৯ স্টেশনের ৫টি বন্ধ, নষ্ট ৭৫০ কোটির সম্পদ

বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস