হোম > সারা দেশ > দিনাজপুর

কাহারোলে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের কাহারোলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

শিশু দুইটি হল, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বকশি ডাঙ্গার মো. জিয়ারুল ইসলামের মেয়ে মারুফা বেগম (১১) ও বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে শামীম (৮)। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বকসিডাঙ্গায় বাড়ির পাশের পুনর্ভবা নদীতে ৪-৫ জন শিশু গোসল করতে যায়। এ সময় ওই দুই শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় দুজন শিশুদের উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ