হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের কাহারোলে মিনি বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাহারোল উপজেলার ১৩ মাইল মোস্তফা পেট্রলপাম্পসংলগ্ন ঢাকা-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মাঝা কুমোরপুর গ্রামের ‍লুৎফর রহমান ও সাবেক ইউপি মহিলা সদস্য আফরোজা বেগমের দ্বিতীয় ছেলে।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলাম জানান, দেলোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে দিনাজপুর মুন্সিপাড়ায় বড় ভাই আনোয়ার হোসেনের লাইব্রেরিতে যাচ্ছিলেন। পথে ১৩ মাইল গড়েয়া পেট্রলপাম্পে তেল নিয়ে মহাসড়কে ওঠার সময় রংপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী সুরুজ গ্রুপের কানতা এন্টারপ্রাইজের একটি মিনি বাস বিপরীত থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দেলোয়ার নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ