হোম > সারা দেশ > রংপুর

৫ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর

প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর ২০ জুলাই থেকে ২৪ জুলাই টানা পাঁচ দিন বন্ধ থাকবে। স্থলবন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। ইমিগ্রেশন চালু না থাকায় এ বন্দর দিয়ে শুধু পণ্য আমদানি-রপ্তানি হয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফা জামান জানান, সরকারি ছুটিতে সোনাহাট স্থলবন্দর দিয়ে পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল আজহার আগের দিন অর্থাৎ ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে উভয় দেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের বিষয়টি পত্র দিয়ে দু-দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মশিউল আলম জানান, সরকারি ছুটিসহ আগামী ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পরে রোববার (২৫ জুলাই) পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হবে।

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

বেরোবিতে শহীদ আবু সাঈদ ব‌ইমেলার উদ্বোধন

লাভের ফাঁদে নিঃস্ব তরুণেরা, রংপুরে অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি

সৈয়দপুর থেকে রংপুর: ৫০ কিমিতে ১২টি অবৈধ স্ট্যান্ড

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ মা-বাবার

একমাত্র অ্যাম্বুলেন্স ৭ বছর ধরে বিকল

বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের কর্মসূচি, প্রতিবাদ করায় শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

আমার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, দোষীদেরও যেন সেভাবে হত্যা করা হয়: আবু সাঈদের বাবা

ব্রাকসু তফসিল কার্যক্রম চালুর দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

রংপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ-পাল্টাপাল্টি ধাওয়া