হোম > সারা দেশ > রংপুর

মিঠাপুকুর মডেল মসজিদের ইমাম বরখাস্ত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদের ইমাম মো. আখেরুজ্জামান আজাদীকে বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে ইমামের দায়িত্ব পালন করছেন মাওলানা বেলাল হোসেন। বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের আবেদনের পরিপ্রেক্ষিতে মো. আখেরুজ্জামান আজাদীকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের আবেদনের পরিপ্রেক্ষিতে মডেল মসজিদের ইমাম মো. আখেরুজ্জামান আজাদীকে সাময়িক  বরখাস্ত করা হয়েছে। তাঁর পদে নিয়োগ দেওয়া হয়েছে মাওলানা বেলাল হোসেনকে। তিনি গতকাল থেকে  দায়িত্ব পালন করছেন। 

মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মো. মুলতামিস বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইমাম মো. আখেরুজ্জামান আজাদীকে সাময়িক বরখাস্ত করে শোকজ করা হয়েছে। 

ওই পদে মাওলানা বেলাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে মো. আখেরুজ্জামান আজাদী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন স্বীকার করেন তিনি।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ