হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, কারাগারে ছেলে

প্রতিনিধি, ঠাকুরগাঁও

বাবা–মাকে মারধর ও নেশার টাকার জন্য উচ্ছৃঙ্খল আচরণ করার অপরাধে এক সন্তানকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঠাকুরগাঁও পৌরশহরের মুসলিম নগর মহল্লায় এই ঘটনা ঘটে। শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ দণ্ডাদেশ দেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরশহরের মুসলিম নগর এলাকার মো. দুলাল হোসেনের ছেলে মো. শহীদ (২০) প্রায়ই নেশার টাকার জন্য ও নেশাগ্রস্ত হয়ে মা বাবাকে মারধর করেন। আজ বিকেলে নেশার টাকার জন্য বাড়িতে চরম উচ্ছৃঙ্খল শুরু করেন। একপর্যায়ে বৃদ্ধ বাবা-মাকে মারধর শুরু করেন তিনি। অসহায় বাবা-মায়ের কান্নায় ছুটে আসেন প্রতিবেশীরা। তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবাদ দিলে ইউএনও ও সদর থানা–পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শহীদকে আটক করেন। 

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন,  শহীদ তাঁর অপরাধ স্বীকার করলে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রংপুরে প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর হরতালের ডাক

রংপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ মেরিল সুমন গ্রেপ্তার

মিঠাপুকুরে সড়কে পড়েছিল কিশোরের মরদেহ